অনুভা সেন বন্দ্যোপাধ্যায়

সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 

সংগীতে স্নাতক, স্নাতকোত্তর এবং 

পি এইচ.ডি বিশ্বভারতী সংগীত ভবন থেকে 

ও বি.এড বিশ্বভারতী, বিনয় ভবন থেকে। 

ছেলেবেলায় মায়ের হাতে গানের প্রাথমিক 

পাঠগ্রহণ এরপর দুর্গাপুর স্কুল অফ মিউজিক 

থেকে শাস্ত্রীয়-সংগীত ও রবীন্দ্রসংগীতে 

ডিপ্লোমা সম্পূর্ণ করে বিশ্বভারতীতে 

রবীন্দ্রসংগীত বিষয়ে পাঠ শুরু। সংগীতগুরু 

স্বর্গীয় স্বস্তিকা মুখোপাধ্যায়ের একনিষ্ঠ ছাত্রী; 

দীর্ঘ ১২ বছর তাঁর গীতধারায় শিক্ষাগ্রহণ 

করেন। শাস্ত্রীয় সংগীতে পাঠগ্রহণ 

করেছেন আচার্য্য জয়ন্ত বসুর কাছে। 

রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে স্বদেশে, 

বিদেশে, বেতার ও দূরদর্শনে তাঁর সংগীত 

সমাদৃত, একাধারে শিল্পী ও অধ্যাপক 

হিসেবে রবীন্দ্রসংগীতের সঠিক প্রচার ও 

প্রসারে আগামীদিনেও তিনি অগ্রণী ভূমিকা 

পালনে আশাবাদী।