রঞ্জন বন্দ্যোপাধ্যায়
নাটক, টেলিভশন, সিনেমা-সব মাধ্যমে যাঁর অভিনয় হাজার হাজার মানুষকে মুগ্ধ করেছে, তিনি পরান বন্দ্যাপাধ্যায়। এবার তিনি সন্ধান দিলেন তাঁর জীবন রহস্যের।পূর্ব বাংলার যশোরের ভৈরব নদীর তীরে যাঁর পিতৃভূমি, তিনি এপার বাংলার গঙ্গাতীরবর্তী কলকাতায় থেকে বিচরণ করেছেন অভিনয়ের বিস্তৃত জগতে। সেই যাত্রা পথের হদিশ দেবেতাঁর আত্মকথা 'পরান-ঝাঁপি'